পেশাব বের হওয়ার সন্দেহ হলে অজু করতে হবে কি
প্রশ্ন (৫৯৮১) : মাঝে মাঝে পেশাব থেকে ভালোভাবে পবিত্র হওয়ার ১০/১৫ মিনিট পর ফোঁটা ফোঁটা পেশাব বের হওয়ার সন্দেহ হয়। জানতে চাচ্ছি, এমতাবস্থায় কি পুনরায় অজু করতে হবে?
প্রশ্ন
মাঝে মাঝে পেশাব থেকে ভালোভাবে পবিত্র হওয়ার ১০/১৫ মিনিট পর ফোঁটা ফোঁটা পেশাব বের হওয়ার সন্দেহ হয়। জানতে চাচ্ছি, এমতাবস্থায় কি পুনরায় অজু করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পেশাব থেকে পবিত্রতা অর্জন করা আবশ্যক। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
اسْتَنْزِهُوا مِنَ الْبَوْلِ فَإِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنْهُ
‘তোমরা পেশাব থেকে বেচেঁ থাক। কেননা, কবরের অধিকাংশ আযাব এ কারণেই হয়ে থাকে।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৬৪]
যদি এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে ফোঁটা ফোঁটা পেশাব বের হয়েছে তাহলে পুনরায় অজু করে নিতে হবে।
আর যদি বিষয়টি সন্দেহযুক্ত হয় তাহলে পুনরায় অজু করার প্রয়োজন নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14400/article-details.html
← পূর্ববর্তী
নাক কান ছিদ্র করলে কি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হয়
পরবর্তী →