Feature

তাবেয়ী এবং তাবে তাবেয়ী কারা

প্রশ্ন (৬১৯) : তাবেয়ী কাদেরকে বলে এবং তাবে তাবেয়ী কাদেরকে বলে?

প্রশ্ন

তাবেয়ী কাদেরকে বলে এবং তাবে তাবেয়ী কাদেরকে বলে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিশুদ্ধ মত অনুযায়ী তাবেয়ী বলা হয় যিনি সাহাবীর সাক্ষাত লাভ করেছেন। আর তাবে-তাবেয়ী বলা হয় যিনি তাবেয়ীর সাক্ষাত লাভ করেছেন।

ইমাম নববী (রহ.) বলেন:

বিশুদ্ধ মতানুযায়ী নবী (সা.) এর প্রজন্ম হচ্ছে-সাহাবায়ে কেরাম। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে- তাবেয়ীগণ। তৃতীয় প্রজন্ম হচ্ছে- তাবে-তাবেয়ীগণ। [আলমিনহাজ ১৬/৮৫]

ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী (সা.) বলেন: ‘সর্বোত্তম মানুষ হচ্ছে- আমার প্রজন্ম। এরপর তাদের পরে যারা। এরপর তাদের পরে যারা। অতঃপর এমন কওম আসবে যাদের সাক্ষ্য হলফের পিছনে, হলফ সাক্ষ্যের পিছনে ছুটাছুটি করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৬৫১, সহিহ মুসলিম, হাদিস: ২৫৩৩]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন