Feature

জিনদের মধ্যে কোনো নবী ছিল কী

প্রশ্ন (৬২০) : জিনদের মধ্যে কোনো নবী ছিল কী?

প্রশ্ন

জিনদের মধ্যে কোনো নবী ছিল কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জিনদের মধ্যে কেউ কেউ নবী ছিলেন কি না এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে জিনদের মধ্যে কোনো নবী ছিলেন না।

আল্লাত তাআলা কুরআন মাজিদে বললেন,

‘হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে নবী রাসুলগণ আসেননি’? [সূরা আনআম, আয়াত: ১৩০]

এ আয়াতের তাফসীরে হযরত মুজাহিদ (রহ.)বলেন,

‘জিনদের মধ্য থেকে কোনো নবী আসেননি। জিনদের মধ্য থেকে এসেছেন নাযযারাহ বা সতর্ককারী।’ [তাফসীরে তাবারী, সূরা আনআম, আয়াত: ১৩০]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/3342/article-details.html