Feature

জানাযার নামাজে দরূদ পড়া কি প্রমাণিত

প্রশ্ন (৬২৮৭) : আমরা যে জানাযার নামাজে দ্বিতীয় তাকবীরের পর দরূদ পড়ে থাকি, তা কি প্রমাণিত?

প্রশ্ন

আমরা যে জানাযার নামাজে দ্বিতীয় তাকবীরের পর দরূদ পড়ে থাকি, তা কি প্রমাণিত?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, তা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরিফে এসেছে,

أَنَّ رَجُلًا سَأَلَ ‌أَبَا ‌هُرَيْرَةَ ‌كَيْفَ ‌تُصَلِّي ‌عَلَى ‌الْجِنَازَةِ؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَإِذَا وُضِعَتْ كَبَّرْتُ، وَحَمِدْتُ اللَّهَ. وَصَلَّيْتُ عَلَى نَبِيِّهِ

‘জনৈক ব্যক্তি আবু হুরায়রা (রা.)-কে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানাযার নামাজ পড়ে থাকেন? আবু হুরায়রা (রা.) বললেন, আমি তোমাকে অবশ্যই জানাচ্ছি, … যখন লাশকে রাখা হয়, তখন আমি তাকবীর বলি ও সানা (আল্লাহর প্রশংসা) পাঠ করি। এরপর রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করি।’ [মুয়াত্তা মালিক, হাদিস: ১৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/15015/article-details.html