মাথা মুণ্ডনের আগে মোচ ও নখ কাটলে জরিমানা আসবে কি
প্রশ্ন (৬৩৩৫) : জনৈক হাজী ব্যক্তি ১০ই জ্বিলহজ্ব কুরবানীর পর মাথা মুণ্ডাতে গিয়ে দেখেন অনেক ভিড়। তাই তিনি মাথা মুণ্ডানোর আগে মোচ ও নখ কেটে ফেলেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি কোনো জরিমানা আবশ্যক হবে?
প্রশ্ন
জনৈক হাজী ব্যক্তি ১০ই জ্বিলহজ্ব কুরবানীর পর মাথা মুণ্ডাতে গিয়ে দেখেন অনেক ভিড়। তাই তিনি মাথা মুণ্ডানোর আগে মোচ ও নখ কেটে ফেলেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি কোনো জরিমানা আবশ্যক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাথা মুণ্ডনের আগ পর্যন্ত হাজী সাহেব যেহেতু ইহরাম অবস্থায়ই থাকেন, তাই এ অবস্থায় মোচ ও নখ কাটা হলে নির্ধারিত জরিমানা আবশ্যক হবে।
যেহেতু উক্ত ব্যক্তি ইহরাম অবস্থায় মোচ ও নখ কেটেছে তাই তার উপর নির্ধারিত জরিমানা আবশ্যক হয়ে গিয়েছে।
রদ্দুল মুহতার ২/৫১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
মাগরিবের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করা কি জরুরি
পরবর্তী →
