Feature

স্ত্রীকে বোন ডেকে ফেললে করণীয় কী

প্রশ্ন (৬৪৭০) : কেউ যদি তার স্ত্রীকে ভুলক্রমে বোন ডেকে ফেলে তাহলে তার করণীয় কী?

প্রশ্ন

কেউ যদি তার স্ত্রীকে ভুলক্রমে বোন ডেকে ফেলে তাহলে তার করণীয় কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্ত্রীকে বোন ডাকা ইসলামে নিষেধ। হাদিস শরিফে এসেছে-

عن أبى تميمة الهجيمى ، أن رجلا قال لامرأته : " يا أخية " فقال رسول الله صلى الله عليه وسلم : "أختك هي " ؟ فكره ذلك ونهى عنه

‘এক ব্যক্তি তার স্ত্রীকে বোন ডাকায় রাসূল (সা.) তাকে বলেন: সে কি তোমার বোন?! অর্থাৎ তিনি অপছন্দ করলেন এবং তা থেকে নিষেধ করলেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০]

তবে কেউ যদি ডেকে ফেলে এ কারণে তার স্ত্রী তার জন্য হারাম হবে না। কিন্তু তাকে তাওবা ও ইস্তেগফার করতে হবে।

আলবাহরুর রায়েক ৪/৯৮; আদ্দুররুল মুখতার ৩/৪৭০; ফাতহুল কাদীর ৪/৯১; আননাহরুল ফায়েক ২/৪৫৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/15392/article-details.html