Feature

৭ যিলহজ্ব মিনায় যাওয়ার বিধান কী

প্রশ্ন (৬৪৭২) : আমি তো জানি, ৮ যিলহজ্ব মিনায় যেতে হয়। আমি যদি আগে আগে অর্থাৎ ৭ যিলহজ্ব মিনায় চলে যাই তাহলে কোন সমস্যা হবে কি?

প্রশ্ন

আমি তো জানি, ৮ যিলহজ্ব মিনায় যেতে হয়। আমি যদি আগে আগে অর্থাৎ ৭ যিলহজ্ব মিনায় চলে যাই তাহলে কোন সমস্যা হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হজ্ব তো হল আল্লাহর দাসত্বের নাম। তাই মালিকের হুকুম যেভাবে রয়েছে সেভাবেই তা আদায় করতে হবে। ৭ যিলহজ্ব মিনায় যাওয়া সঠিক কাজ নয়। এটি অনুত্তম। কারণ নিয়ম হল ৮ যিলহজ্ব মিনায় যাওয়া এবং রাতের বেলা সেখানে অবস্থান করা। হাদিস শরিফে এসেছে-

عَنْ جَابِرٍ ؛ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا كَانَ يَوْمَ التَّرْوِيَةِ تَوَجَّهَ إِلَى مِنًى ، فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالصُّبْحَ.

‘জাবের (রা.) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) ৮ যিলহজ্ব মিনায় গমন করেছেন এবং সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজর নামায পড়েছেন।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস: ১৪৭৫৫}

আততাজরীদ ৪/১৯৫৭; আলইখতিয়ার ১/১৬০

তবে যদি কোন কারণে যেতে বাধ্য হয় তাহলে কোন সমস্যা হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15404/article-details.html