লাশ দেখে দাঁড়ানো কি মুস্তাহাব
প্রশ্ন (৬৪৯৯) : এক ব্যক্তি বললেন, কারও লাশ যেতে দেখলে তার সম্মানার্থে দাঁড়ানো মুস্তাহাব। বিষয়টি কি সঠিক?
প্রশ্ন
এক ব্যক্তি বললেন, কারও লাশ যেতে দেখলে তার সম্মানার্থে দাঁড়ানো মুস্তাহাব। বিষয়টি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
লাশ দেখে দাঁড়ানোর ব্যাপারে একটি হাদিস রয়েছে। হাদিস শরিফে এসেছে-
‘জাবের (রা.) বর্ণনা করেন, একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তা দেখে রাসূলুল্লাহ (সা.) দাঁড়িয়ে গেলেন। তাঁর দেখাদেখি আমরাও দাঁড়ালাম। আমরা তাঁকে বললাম, ‘ইয়া রাসূলাল্লাহ! এ তো এক ইহুদির লাশ!’ রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘যখন কোনো লাশ নিতে দেখবে, তখন দাঁড়াবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩১১]
তবে এ সংক্রান্ত অন্যান্য হাদিসের সমন্বয় করে ফুকাহায়ে কেরাম বলেন: এই নির্দেশটি দাঁড়ানোর আদেশটি রহিত হওয়ার পূর্বের। তাই এখন আর দাঁড়ানো মুস্তাহাব নয়।
ফাতহুল মুলহিম : ৩/১২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15461&preview=true