Feature

ব্যবসার মূলনীতি কী

প্রশ্ন (৬৬৬৮) : ইসলামে ব্যবসার মূলনীতিগুলো কী কী?

প্রশ্ন

ইসলামে ব্যবসার মূলনীতিগুলো কী কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

ইসলামে ব্যবসার বেশ কিছু মূলনীতি রয়েছে। নিম্নে তা উল্লেখ করা হল,

১. হালাল জিনিসের ব্যবসা হতে হবে। কোন হারাম বস্তুর ব্যবসা হতে পারবে না। রাসূল (সা.) বলেন-

إنَّ اللهَ تعالى إذا حرَّمَ شَيئًا حرَّمَ ثَمَنَه

‘আল্লাহ যখন কোনো বস্তু হারাম করেন, তখন তার মূল্যও হারাম করেন৷’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪৯৩৮]

২. ব্যবসায় মিথ্যার মিশ্রণ করা যাবে না। তাহলে ব্যবসায় বরকত আসবে না। হাদিস শরিফে এসেছে-

إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِى الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ

‘ব্যবসার মধ্যে অধিক কসম খাওয়া হতে বিরত থেক। এর দ্বারা পণ্য বেশি বিক্রি হয়, কিন্তু বরকত বিনষ্ট হয়ে যায়।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৬০৭]

৩. পণ্যের মাপে কম-বেশি করতে পারবে না।

৪. একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হল, ব্যবসায় এত বেশি ব্যস্ত হয়ে পড়বে না যে, আল্লাহকে ভুলে যায়। ইবাদাতে অবহেলা চলে আসে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন