Feature

ব্যবসায়ীরা নবিদের সাথে থাকবে -হাদিসটি কি গ্রহণযোগ্য

প্রশ্ন (৬৬৯৬) : ব্যবসায়ীরা নবিদের সাথে থাকবে -হাদিসটি কি গ্রহণযোগ্য?

প্রশ্ন

ব্যবসায়ীরা নবিদের সাথে থাকবে -হাদিসটি কি গ্রহণযোগ্য?

উত্তর

এ সংক্রান্ত হাদিসটি নিম্নরূপ-

التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ.

‘সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ হাশরের দিন নবী, শহীদ ও সত্যবাদীদের সঙ্গে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১২৫২]

ইমাম তিরমিযি (রহ.) হাদিসটি বর্ণনা করে বলেন: এটি হাসান হাদিস।

সুতরাং হাদিসটি গ্রহণযোগ্য।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15914/article-details.html