Feature

রাসূল (সা.) এর ব্যাপারে হাজির-নাজির আকিদা রাখা কেমন

প্রশ্ন (৬৭১৫) : রাসূল (সা.) এর ব্যাপারে হাজির-নাজির আকিদা রাখা কেমন?

প্রশ্ন

রাসূল (সা.) এর ব্যাপারে হাজির-নাজির আকিদা রাখা কেমন?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

রাসূল (সা.) এর ব্যাপারে হাজির-নাজির আকিদা রাখা কুরআন-হাদিস বিরোধী আকিদা। হাজির-নাজির কেবল আল্লাহ তাআলাই হতে পারেন। নিম্নের হাদিসটি লক্ষ করুন-

عن أبى هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لا تجعلوا بيوتكم قبورا ، ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন-

‘তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ো না এবং আমার কবরকে উৎসবের স্থান বানিয়ো না। তোমরা আমার উপর দরুদ পড়। কারণ তোমরা যেখান থেকেই দরুদ পড় আমার কাছে তা পৌঁছিয়ে দেয়া হয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৪২]

যদি রাসূল (সা.) হাজির-নাজিরই হতেন তাহলে তো তার কাছে দরুদ পৌঁছানোর প্রয়োজন ছিল না। তাই এমন আকিদা রাখা যাবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15953/article-details.html