Feature

তাকবীরে তাশরীকের সাথে অন্য কিছু মিলিয়ে পড়া যায়

প্রশ্ন (৬৭৪৫) : আমাদের ইমাম সাহেবকে দেখেছি, মাঝে মাঝে তাকবীরে তাশরীকের সাথে আল্লাহু আকবার বা এ জাতীয় কিছু বলে থাকেন। এমন কিছু কি ইসলামে রয়েছে?

প্রশ্ন

আমাদের ইমাম সাহেবকে দেখেছি, মাঝে মাঝে তাকবীরে তাশরীকের সাথে আল্লাহু আকবার বা এ জাতীয় কিছু বলে থাকেন। এমন কিছু কি ইসলামে রয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

ইমাম সাহেবের উক্ত কাজ নাজায়েয নয়। তাকবীরে তাশরীকের সাথে আরও কিছু জিকির যুক্ত করা বৈধ আছে।

বিশিষ্ট সাহাবি ইবনে উমর (রা.) তাকবীরে তাশরীকের আগে তিনবার আল্লাহু আকবার বলতেন। [আলআওসাত, হাদিস: ২২০১]

ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন