Feature

সুবহে সাদিক হওয়ার পরও খানা খেয়ে ফেললে কাফফারা দিতে হবে কি

প্রশ্ন (৬৭৫৩) : গতকাল আমি সাহরি খাওয়ার সময় খেয়াল না করে সাহরি খেয়ে ফেলি। পরে দেখি, তখন সাহরি খাওয়ার সময় শেষ। এখন কি আমার ঐ রোজার কাযা-কাফফারা করতে হবে?

প্রশ্ন

গতকাল আমি সাহরি খাওয়ার সময় খেয়াল না করে সাহরি খেয়ে ফেলি। পরে দেখি, তখন সাহরি খাওয়ার সময় শেষ। এখন কি আমার ঐ রোজার কাযা-কাফফারা করতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে শুধু কাযা আদায় করতে হবে। কাফফারা আদায় করতে হবে না। বিশিষ্ট তাবেয়ি সাঈদ ইবনে জুবাইর (রহ.) বলেন-

عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، قَالَ : إذَا أَكَلَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ مَضَى عَلَى صِيَامِهِ ، وَقَضَى يَوْمًا مَكَانَهُ.

‘যদি কেউ সুবহে সাদিক হওয়ার পর খানা খেয়ে ফেলে তখন সে যেন ঐ দিন পানাহার থেকে বিরত থাকে এবং অন্য একদিন একটি রোযা কাযা করে নেয়।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৯১৩৪]

কিতাবুল আসল ২/১৮৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৫৭; আদ্দুররুল মুখতার ২/৪০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16039/article-details.html