Feature

পণ্য হস্তগত হওয়ার পূর্বে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৭৮০) : আমি একটি টেবিল বানানোর অর্ডার দিয়েছি। সেটা এখনো হাতে পাইনি। এরই মধ্যে আমার এক বন্ধু সেটা কিনতে চাচ্ছে। আমি তার কাছে তা বিক্রি করতে পারব?

প্রশ্ন

আমি একটি টেবিল বানানোর অর্ডার দিয়েছি। সেটা এখনো হাতে পাইনি। এরই মধ্যে আমার এক বন্ধু সেটা কিনতে চাচ্ছে। আমি তার কাছে তা বিক্রি করতে পারব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

না, পণ্য হস্তগত হওয়ার পূর্বে বিক্রি করা বৈধ নয়। হাদিস শরিফে এ থেকে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে-

হাকীম ইবনে হিযাম (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমি পণ্য ক্রয়-বিক্রয় করি। এর কোন পন্থাটি হালাল কোনটা হারাম? রাসূলুল্লাহ (সা.) বললেন, যখন তুমি কোনো পণ্য ক্রয় করবে তখন তা হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রয় করবে না। [মুসনাদে আহমদ, হাদিস: ১৫৩১৬]

ফাতহুল কাদীর ৬/১৩৫; বাদায়েউস সানায়ে ৪/৩৯৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন