Feature

জানাজার নামাজ পড়ানোর ব্যাপারে ওসিয়ত পূর্ণ করা কি জরুরি

প্রশ্ন (৬৮১২) : আমার মামা তার জানাজার নামাজ পড়ানোর জন্য নাতিকে ওসিয়ত করেছে। কিন্তু আমার মামাত ভাই জানাজার পড়ানোর যোগ্য। এখন তিনি পড়াতে চাচ্ছেন। এ ক্ষেত্রে কি মামার ওসিয়ত মানা জরুরি?

প্রশ্ন

আমার মামা তার জানাজার নামাজ পড়ানোর জন্য নাতিকে ওসিয়ত করেছে। কিন্তু আমার মামাত ভাই জানাজার পড়ানোর যোগ্য। এখন তিনি পড়াতে চাচ্ছেন। এ ক্ষেত্রে কি মামার ওসিয়ত মানা জরুরি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

যেহেতু আপনার মামার যোগ্য সন্তান আছে সেহেতু আপনার মামার এই ওসিয়ত পূর্ণ করা জরুরি নয়। বরং এ ক্ষেত্রে আপনার মামাত ভাইই নামাজ পড়ানোর বেশি হকদার। হ্যাঁ, তিনি যদি তার হক ছেড়ে দিতে চান তাহলে আপনার মামার নাতি পড়াতে পারবে।

ফাতহুল কাদীর ২/৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২২২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন