Feature

রক্ত দেওয়ার পর কি ওজু করতে হবে

প্রশ্ন (৬৮১৮) : আমি একবার এক ব্যক্তিকে রক্ত দিই। এরপর সময় বেশি না থাকায় দ্রুত নামাজ পড়ে নেই। তবে ওজু করিনি। আমার আগে থেকেই ওজু ছিল। এখন কি আমার ঐ নামাজ হয়েছে?

প্রশ্ন

আমি একবার এক ব্যক্তিকে রক্ত দিই। এরপর সময় বেশি না থাকায় দ্রুত নামাজ পড়ে নেই। তবে ওজু করিনি। আমার আগে থেকেই ওজু ছিল। এখন কি আমার ঐ নামাজ হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

না, রক্ত দেওয়ায় আপনার ওজু ভঙ্গ হয়ে গিয়েছে। আপনি যেহেতু নতুন করে ওজু না করে নামাজ পড়েছেন সেহেতু আপনার নামাজ হয়নি। ঐ নামাজ আবার পড়ে নিতে হবে।

ইবরাহীম (রহ.) বলেন-

عَنْ إبْرَاهِيمَ ، قَالَ : إذَا سَالَ الدَّمُ نُقِضَ الْوُضُوءُ.

‘রক্ত প্রবাহিত হলে ওজু ভেঙ্গে যায়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৬৭]

ফাতাওয়া হিন্দিয়া ১/১১; রদ্দুল মুহতার ১/১৩৪; আলমুহীতুল বুরহানী ১/১৯৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন