ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কি
প্রশ্ন (৬৮৩০) : আমার দাদা একটি জমি মসজিদের জন্য ওয়াকফ করেছিলেন। এখন আমি চাচ্ছি, আমার একটি জমির মাধ্যমে আগের জমিটি পরিবর্তন করে মসজিদের নামে ওয়াকফ করতে। এতে মসজিদেরই লাভ হবে এবং জনসাধারণের বেশি উপকার হবে। আমার জন্য তা করা জায়েয হবে কি?
প্রশ্ন
আমার দাদা একটি জমি মসজিদের জন্য ওয়াকফ করেছিলেন। এখন আমি চাচ্ছি, আমার একটি জমির মাধ্যমে আগের জমিটি পরিবর্তন করে মসজিদের নামে ওয়াকফ করতে। এতে মসজিদেরই লাভ হবে এবং জনসাধারণের বেশি উপকার হবে। আমার জন্য তা করা জায়েয হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
বাস্তবেই যদি এ পরিবর্তন করার দ্বারা মসজিদের উপকার হয় এবং এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপকারের কথা বলে থাকে তাহলে পরিবর্তন করা জায়েয হবে।
তবে দ্রুতই কাগজপত্র ঠিক করে ফেলতে হবে।
ফাতাওয়া খানিয়া ৩/৩০৬; আলবাহরুর রায়েক ৫/২২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16192/article-details.html
← পূর্ববর্তী
কাফফারার মাঝখানে হায়েয আসলে কি নতুন করে কাফফারা করতে হবে
পরবর্তী →