Feature

হাঁচিদাতা কি উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলবে না নিম্নস্বরে

প্রশ্ন (৬৯৩০) : হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা কি উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলবে না নিম্নস্বরে?

প্রশ্ন

হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা কি উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলবে না নিম্নস্বরে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাঁচিদাতার জন্য উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে-

ইয়াহইয়া ইবনে আবী কাছির তার এক উস্তাদ থেকে বর্ণনা করেন, হাঁচিদাতার জন্য উচিত হল উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলা, যাতে করে আশপাশের লোকেরা তা শুনতে পায়। আর ঐ ব্যক্তির আলহামদুলিল্লাহ বলার পর শ্রোতাদের জন্য উচিত হল ইয়ারহামুকাল্লাহ বলা। [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১৯৬৮০]

রদ্দুল মুহতার ৬/৪১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৮৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16420/article-details.html