আজান দেওয়ার জন্য ইতেকাফকারী মুআজ্জিন তার কামরায় যেতে পারবে
প্রশ্ন (৬৯৯১) : আমাদের গ্রামে একটি মসজিদ আছে। মসজিদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফ করছেন। আজানের মাইক হল, মুআজ্জিন সাহেবের কামরায়। তার কামরা মসজিদের সীমানার বাহিরে। এখন কি তিনি আজান দেওয়ার জন্য মসজিদের বাহিরে যেতে পারবেন?
প্রশ্ন
আমাদের গ্রামে একটি মসজিদ আছে। মসজিদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফ করছেন। আজানের মাইক হল, মুআজ্জিন সাহেবের কামরায়। তার কামরা মসজিদের সীমানার বাহিরে। এখন কি তিনি আজান দেওয়ার জন্য মসজিদের বাহিরে যেতে পারবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আজান দেওয়ার জন্য মুআজ্জিন সাহেব মসজিদের বাহিরে তার কামরায় যেতে পারবেন। এতে কোন সমস্যা হবে না এবং তার ইতেকাফও ভঙ্গ হবে না।
আলমুহীতুল বুরহানী ৩/৩৮০; রদ্দুল মুহতার ২/৪৪৬; আলবাহরুর রায়েক ২/৩০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:এখানে দেখুন
← পূর্ববর্তী
অন্যত্র বিয়ে করলে কি মায়ের সন্তান পালনের হক শেষ হয়ে যায়
পরবর্তী →
