Feature

ইতেকাফ অবস্থায় মসজিদের বাহিরে গিয়ে আজান দিলে ইতেকাফ নষ্ট হবে কি

প্রশ্ন (৬৯৯৫) : আমাদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফে বসেছেন। তিনি ইতেকাফ অবস্থায় তার কামরায় গিয়ে মাইকে আজান দিয়েছেন। আর তার কামরা হল মসজিদের বাহিরে। এ কারণে কিছু কিছু লোক বলছে, তার ইতেকাফ নষ্ট হয়ে গিয়েছে। মুফতী সাহেবের কাছে এর সমাধান চাচ্ছি।

প্রশ্ন

আমাদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফে বসেছেন। তিনি ইতেকাফ অবস্থায় তার কামরায় গিয়ে মাইকে আজান দিয়েছেন। আর তার কামরা হল মসজিদের বাহিরে। এ কারণে কিছু কিছু লোক বলছে, তার ইতেকাফ নষ্ট হয়ে গিয়েছে। মুফতী সাহেবের কাছে এর সমাধান চাচ্ছি।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মসজিদের বাহিরে নিজ কামরায় গিয়ে মাইকে আজান দেওয়ার কারণে মুআজ্জিন সাহেবের ইতেকাফ ভঙ্গ হয়নি। সুতরাং এটা নিয়ে আলোচনা-সমালোচনার কিছু নেই।

আলমুহীতুল বুরহানী ৩/৩৮০; রদ্দুল মুহতার ২/৪৪৬; আলবাহরুর রায়েক ২/৩০৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন