অসুস্থতার কারণে কেরাত, দোয়া পড়তে না পারলে কি নামাজ হবে
প্রশ্ন (৭০২১) : আমার দাদি বয়োবৃদ্ধ। কিছু দিন আগে অসুস্থতার কারণে তার কথা বন্ধ হয়ে যায়। তিনি ঐ অবস্থায়ই সব নামাজ চালিয়ে যান। কিন্তু তিনি তো কেরাত বা দোয়া পড়তে পারেননি। এতে কি তার নামাজ হয়েছে? উল্লেখ্য, তিনি এখন কথা বলতে পারেন।
প্রশ্ন
আমার দাদি বয়োবৃদ্ধ। কিছু দিন আগে অসুস্থতার কারণে তার কথা বন্ধ হয়ে যায়। তিনি ঐ অবস্থায়ই সব নামাজ চালিয়ে যান। কিন্তু তিনি তো কেরাত বা দোয়া পড়তে পারেননি। এতে কি তার নামাজ হয়েছে? উল্লেখ্য, তিনি এখন কথা বলতে পারেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের মধ্যে কেরাত পড়া যদিও ফরজ কিন্তু কারও যদি যবান বন্ধ থাকে তাহলে তার কেরাত বা অন্যান্য দোয়া পড়া লাগে না। এ ক্ষেত্রে সে মাজুর হিসেবে গণ্য হয়।
তাই আপনার দাদি কথা বন্ধ থাকাবস্থায় যে নামাজগুলো পড়েছেন সেগুলো আদায় হয়ে গিয়েছে। এখন আর সেগুলোর কাযা আদায় করতে হবে না।
আলবাহরুর রায়েক ২/১১৫; হাশিয়াতুত তহতাবী আলালমারাকী ২৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16602/article-details.html
← পূর্ববর্তী
অর্ধেক পথ গিয়ে বাস থেকে নামিয়ে দিলে ভাড়া দিতে হবে কি
পরবর্তী →