Feature

ওজু অবস্থায় আজান দেওয়া কি জরুরি

প্রশ্ন (৭০৬২) : আমি একজন মুআজ্জিন। আমি জানতে চাচ্ছি, ওজু অবস্থায় আজান দেওয়া কি জরুরি?

প্রশ্ন

আমি একজন মুআজ্জিন। আমি জানতে চাচ্ছি, ওজু অবস্থায় আজান দেওয়া কি জরুরি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ওজু অবস্থায় আজান দেওয়া জরুরি নয়। তবে ওজু অবস্থায় আজান দেওয়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন-

لا ينادي بالصلاة إلا متوضئ

‘ওজু অবস্থাতেই যেন আজান দেওয়া হয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২০১]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন