Feature

পিতা-পুত্র উপস্থিত থাকলে কে জানাজা পড়াবে

প্রশ্ন (৭১৭৭) : কোন মহিলার জানাজার ক্ষেত্রে পিতা-পুত্র উপস্থিত থাকলে জানাজা পড়ানোর ব্যাপারে কে বেশি হকদার হবে?

প্রশ্ন

কোন মহিলার জানাজার ক্ষেত্রে পিতা-পুত্র উপস্থিত থাকলে জানাজা পড়ানোর ব্যাপারে কে বেশি হকদার হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জানাজার সময় পিতা-পুত্র উপস্থিত থাকলে এবং উভয়ে নামাজ পড়ানোর যোগ্য হলে পিতা বেশি হকদার হবে। হাসান (রহ.) বলেন-

عن الحسن قال : أولى الناس بالصلاة على المرأة الاب ثم الزوج ثم الابن ثم الاخ

‘নারীর জানাজার ক্ষেত্রে বেশি হকদার হল বাবা। অতঃপর স্বামী, তারপর সন্তান, তারপর ভাই।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৬৩৭০]

তবে পিতা অনুমতি দিলে সন্তানও নামাজ পড়াতে পারবে।

আলবাহরুর রায়েক ২/১৮০; ফাতহুল কাদীর ২/৮৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন