Feature

ফল কিনে দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (৭১৮৭) : আমার মামা অসুস্থ। আমি তাকে দেখতে যাওয়ার সময় যাকাতের টাকা থেকে খরচ করার নিয়ত করে ফল কিনে নিয়ে গিয়েছি। আমার কি ঐ টাকার যাকাত আদায় হয়েছে?

প্রশ্ন

আমার মামা অসুস্থ। আমি তাকে দেখতে যাওয়ার সময় যাকাতের টাকা থেকে খরচ করার নিয়ত করে ফল কিনে নিয়ে গিয়েছি। আমার কি ঐ টাকার যাকাত আদায় হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, আপনার মামা যদি যাকাত গ্রহণের যোগ্য হয়ে থাকেন তাহলে যাকাতের নিয়তে ফল কিনে মামাকে দেওয়ার মাধ্যমে আপনার ঐ টাকার যাকাত আদায় হয়েছে।

তবে জিনিসপত্রের মাধ্যমে যাকাত আদায়ের চেয়ে নগদ টাকা দিয়ে যাকাত আদায় করা উত্তম।

রদ্দুল মুহতার ২/২৫৭; আলবাহরুর রায়েক ২/২০১; ফাতহুল কাদীর ২/১৪৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন