Feature

মায়ের পিছনে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭২৩৩) : আমি যদি আমার মায়ের পিছনে নামাজের ইকতেদা করি তাহলে কি জায়েয হবে?

প্রশ্ন

আমি যদি আমার মায়ের পিছনে নামাজের ইকতেদা করি তাহলে কি জায়েয হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামি শরিয়তে নামাজ পড়ানোর দায়িত্ব হলো পুরুষের। কোন মহিলা কোন পুরুষের ইমাম হতে পারবে না।

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

‘শোনো, কোনো নারী যেন পুরুষের ইমামতি না করে।’ [ইবনে মাজাহ, হাদিস:১০৭১]

তাই আপনি আপনার মায়ের পিছনে ইকতেদা করতে পারবেন না।

আবু দাউদ, হাদিস: ৫৯১; ফাতাওয়াল লাজনাতিদ দায়েমা ৭/৩৯১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন