Feature

রাসূল (সা.) কি প্রতি বছর কুরবানি করেছেন

প্রশ্ন (৭২৮৬) : রাসূল (সা.) কি প্রতি বছর কুরবানি করতেন? নাকি মাঝে মাঝে কখনো বাদ পড়েছে?

প্রশ্ন

রাসূল (সা.) কি প্রতি বছর কুরবানি করতেন? নাকি মাঝে মাঝে কখনো বাদ পড়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরবানি ওয়াজিব হওয়ার পর রাসূল (সা.) প্রতি বছর নিয়মিত কুরবানি দিয়েছেন। হাদিস শরিফে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন-

أَقَامَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي كُلّ سَنَةٍ.

রাসূলুল্লাহ (সা.) মদিনায় দশ বছর ছিলেন। প্রতি বছরই কুরবানি করেছেন। [জামে তিরমিযি, হাদিস: ১৫০৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17139/article-details.html