Feature
দরিদ্র অবস্থায় হজ্ব করলে কি পরে আবার হজ্ব ফরজ হবে
প্রশ্ন (৭৩০৩) : দরিদ্র অবস্থায় জনৈক ব্যক্তিকে তার মামা হজ্ব করিয়েছিল। এখন উক্ত ব্যক্তি ধনী হয়ে গিয়েছে। এখন কি তার আবার ফরজ হজ্ব করতে হবে?
প্রশ্ন
দরিদ্র অবস্থায় জনৈক ব্যক্তিকে তার মামা হজ্ব করিয়েছিল। এখন উক্ত ব্যক্তি ধনী হয়ে গিয়েছে। এখন কি তার আবার ফরজ হজ্ব করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দরিদ্র অবস্থায় হজ্ব করলেও সেটা ফরজ হজ্ব হিসেবে আদায় হয়ে গিয়েছে। তাই এখন সম্পদশালী হওয়ার দ্বারা তার উপর পুনরায় হজ্ব ফরজ হবে না। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৩৬৭৩]
বাদায়েউস সানায়ে ২/২৯৪; মানাসিক, মোল্লা আলী কারী ৪১; গুনইয়াতুন নাসিক ৩২;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:এখানে দেখুন
