Feature

অপবিত্র অবস্থায় কবর যেয়ারত করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৬৯) : অপবিত্র অবস্থায় কবর যেয়ারত করা জায়েয আছে কি?

প্রশ্ন

অপবিত্র অবস্থায় কবর যেয়ারত করা জায়েয আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

গোসল ফরজ হলে দ্রুত গোসল করে নেওয়া উচিৎ। বিলম্ব করা ঠিক নয়।

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وإن كنتم جنبا فاطهروا

‘আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও।’ [মায়েদা, আয়াত: ৬]

তবে অপবিত্র অবস্থায় কবর যেয়ারত করা জায়েয আছে। অবশ্য তখন কুরআন তেলাওয়াত করতে পারবে না।

ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17526/article-details.html