Feature

কয় বছর বয়সী মহিষ দ্বারা কুরবানি করা যাবে

প্রশ্ন (৭৫৭২) : আমার বন্ধু একেক বছর একেক প্রাণি দিয়ে কুরবানি করে। এ বছর তার নিয়ত হল, মহিষ দিয়ে কুরবানি করবে। তাই জানতে চাই, কয় বছর বয়সী মহিষ দিয়ে কুরবানি করা যাবে?

প্রশ্ন

আমার বন্ধু একেক বছর একেক প্রাণি দিয়ে কুরবানি করে। এ বছর তার নিয়ত হল, মহিষ দিয়ে কুরবানি করবে। তাই জানতে চাই, কয় বছর বয়সী মহিষ দিয়ে কুরবানি করা যাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মহিষের কুরবানি সহিহ হওয়ার জন্য কমপক্ষে দুই বছর হতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً إِلَّا أَنْ تَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنْ الضَّأْنِ

‘উট পাঁচ বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে উপনীত না হলে আর গরু-মহিষ দু বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ না করলে আর ছাগল-ভেড়ার এক বছর পূর্ণ না হলে তোমরা তা দ্বারা কুরবানি করো না। তবে এ বিষয়টি যদি তোমাদের জন্য কঠিন হয় তাহলে ছয়মাসের দুম্বা, ভেড়া কুরবানি করতে পারবে।’ [মুসনাদে আহমদ, হাদিস: ১৪৩৪৮]

আলমুহীতুল বুরহানী ৮/৪৬৬; আলবাহরুর রায়েক ৮/১৭৭; আদ্দুররুল মুখতার ৬/৩২২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:এখানে দেখুন