Feature
ফজরের নামাজে কুরআনের কোন স্থান থেকে তেলাওয়াত করা উত্তম
প্রশ্ন (৭৬০৫) : ফজরের নামাজে কুরআনের কোন স্থান থেকে তেলাওয়াত করা উত্তম?
প্রশ্ন
ফজরের নামাজে কুরআনের কোন স্থান থেকে তেলাওয়াত করা উত্তম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফজর নামাজে তিওয়ালে মুফাসসাল থেকে পড়া উত্তম। রাসূল (সা.) ফজরের নামাজে তিওয়ালে মুফাসসাল থেকে পড়তেন। হাদিস শরিফে এসেছে, সিমাক ইবনে হারব বলেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ (রা.)কে রাসূলুল্লাহ (সা.)এর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ... রাসূলুল্লাহ (সা.) ফজরের নামাজে সূরা কাফ এবং এ ধরনের অন্য সূরাও পাঠ করতেন। [সহিহ মুসলিম ১/১৮৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:এখানে দেখুন
← পূর্ববর্তী
ফজরের নামাজে আওসাতে মুফাসসাল পড়লে কি নামাজ হবে না
পরবর্তী →
