মুসাফির অবস্থায় কসর পড়ে সফর বাদ দিলে ঐ নামাজ আবার পড়তে হবে কি
প্রশ্ন (৭৬১২) : আমি সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে বের হই। পথিমধ্যে জোহর নামাজ পড়ে নিই। পরবর্তীতে কোন কারণে সফর বাতিল করে আবার জোহরের ওয়াক্তেই ঢাকায় ফিরে আসি। এখন কি আমার ঐ জোহর নামাজ পুনরায় পড়তে হবে?
প্রশ্ন
আমি সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে বের হই। পথিমধ্যে জোহর নামাজ পড়ে নিই। পরবর্তীতে কোন কারণে সফর বাতিল করে আবার জোহরের ওয়াক্তেই ঢাকায় ফিরে আসি। এখন কি আমার ঐ জোহর নামাজ পুনরায় পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে পুনরায় জোহর পড়তে হবে না। বরং আপনি যেহেতু মুসাফির অবস্থায় জোহর নামাজ আদায় করে ফেলেছেন সেহেতু ঐ নামাজই আপনার জোহর নামাজ হিসেবে যথেষ্ট হয়ে গিয়েছে।
ফাতাওয়া সিরাজিয়া ১২; ফাতাওয়া খানিয়া ১/১৬৭; আলবাহরুর রায়েক ২/১৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17834/article-details.html
← পূর্ববর্তী
মিরাস বণ্টন না হলে কি যাকাত নিতে পারবে
পরবর্তী →