ফজরের নামাজের পর তাওয়াফ করলে তাওয়াফের নামাজ কখন পড়বে
প্রশ্ন (৭৭৭৩) : কেউ যদি ফজরের নামাজের পর তাওয়াফ করে তাহলে তাওয়াফের পর যে দুই রাকাত নামাজ পড়তে হয় সেটা কখন করবে? কারণ ফজরের পর তো নামাজ পড়া মাকরুহ।
প্রশ্ন
কেউ যদি ফজরের নামাজের পর তাওয়াফ করে তাহলে তাওয়াফের পর যে দুই রাকাত নামাজ পড়তে হয় সেটা কখন করবে? কারণ ফজরের পর তো নামাজ পড়া মাকরুহ।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফজরের পর তাওয়াফ করলে তাওয়াফের দুই রাকাত সূর্য উদয় হওয়ার পর পড়বে। হাদিস শরিফে এসেছে, আতা (রহ.) থেকে বর্ণিত, উমর (রা.) ফজরের পর তাওয়াফ করলেন। এরপর যুতুয়া নামক স্থানে চলে এলেন। অতপর যখন সূর্য উদিত হল এবং উপরে উঠল তখন তিনি তাওয়াফের দুই রাকাত নামাজ পড়লেন। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৩৪২৬]
আলবাহরুর রায়েক ১/২৪৯; রদ্দুল মুহতার ২/৪৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:এখানে দেখুন
← পূর্ববর্তী
প্লেটের কোন দিক থেকে খাবার খাওয়া সুন্নত
পরবর্তী →
