রোজা অবস্থায় গ্লুকোজ স্যালাইন ব্যবহারের বিধান কী
প্রশ্ন (৭৮১৫) : আমি কিছুদিন আগে রোজা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়। তারপরও সেদিনের রোজা আমি ভাঙ্গিনি। এখন আমার প্রশ্ন হল, বাধ্য হয়ে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করার কারণে আমার সেদিনের রোজার কি কোনো ক্ষতি হয়েছে?
প্রশ্ন
আমি কিছুদিন আগে রোজা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়। তারপরও সেদিনের রোজা আমি ভাঙ্গিনি। এখন আমার প্রশ্ন হল, বাধ্য হয়ে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করার কারণে আমার সেদিনের রোজার কি কোনো ক্ষতি হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খাদ্য জাতীয় কোনো বস্তু পাকস্থলীতে পৌঁছে যাওয়া রোজা ভঙ্গের কারণ হিসেবে গণ্য করা হয়। হাদিস শরিফে এসেছে, ইবনু আব্বাস (রা.) বলেন:
‘কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
স্যালাইন নেওয়া হয় রগে। তাই বাধ্য হয়ে কেউ গ্লুকোজ স্যালাইন গ্রহণ করলে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে কোনো কারণ ছাড়া কেউ গ্লুকোজ স্যালাইন গ্রহণ করলে তা মাকরূহ হবে।
কাজেই আপনি যেহেতু অসুস্থতার কারণে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করেছেন তাই আপনার রোজার কোনো ক্ষতি হয়নি।
ফাতওয়ায়ে শামী ৩/৩৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:এখানে দেখুন
← পূর্ববর্তী
রুকু ছুটে গেলে কি পরবর্তী রাকাত শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে
পরবর্তী →
