Feature

কুকুরের দেহ কি নাপাক

প্রশ্ন (৭৮৭৫) : কুকুরের দেহ কি নাপাক?

প্রশ্ন

কুকুরের দেহ কি নাপাক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, কুকুরের দেহ নাপাক নয়। তবে যদি কুকুর তার জিহ্বা দিয়ে শরীর চাটে তাহলে ঐ অংশ নাপাক হয়ে যাবে। কারণ কুকুরের লালা নাপাক।

তাই যদি শরীর চাটার পর দেহ ভেজা থাকে এবং ঐ ভেজা অংশ কারও কাপড়ে বা শরীরে লাগে তাহলে তা নাপাক হয়ে যাবে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আলবাহরুর রায়েক ১/১০১; ফাতহুল কাদীর ১/১৩১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18479&preview=true