ছেলের ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক কি তার পিতা হবে
প্রশ্ন (৮০৮৬) : এক ব্যক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে। সে পরিবারে বাবা-মায়ের সাথে একসাথে থাকে। ঘরের খরচও দেয়। তার বাবাও ঘরের খরচ দেয়। ছেলেটির বাবা কি এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক হবে?
প্রশ্ন
এক ব্যক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে। সে পরিবারে বাবা-মায়ের সাথে একসাথে থাকে। ঘরের খরচও দেয়। তার বাবাও ঘরের খরচ দেয়। ছেলেটির বাবা কি এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি ব্যবসা প্রতিষ্ঠানটি ছেলেরই মালিকানাধীন হয়ে থাকে, তাহলে এর লাভ-লোকসানের মালিক ছেলেই হবে। বাবা-মায়ের সাথে থাকার কারণে বাবা তার প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে না।
তবে যদিও এর পরিপূর্ণ মালিক ছেলেই তারপরও এরমাঝে বাবার এক ধরনের হক আছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أَنْتَ وَمَالُكَ لأَبِيكَ
‘তুমি ও তোমার সম্পদ তোমার পিতার জন্য।’ [সুনানে কুবরা, বাইহাকি, হাদিস: ১৬১৬৬]
রদ্দুল মুহতার ৪/৩২৫; মাজাল্লাতু আহকামিল আদলিয়াহ, মাদ্দাহ : ১৩৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:এখানে দেখুন
