Feature

কোন ভাল কাজকে ছোট মনে কর না- এটি কি হাদিস

প্রশ্ন (৮২৯৯) : আমাদের স্কুলের দেওযালে লেখা রয়েছে ‘কোন ভাল কাজকে ছোট মনে কর না। আলহাদিস’। আসলে কি বিষয়টি হাদিসে আছে?

প্রশ্ন

আমাদের স্কুলের দেওযালে লেখা রয়েছে ‘কোন ভাল কাজকে ছোট মনে কর না। আলহাদিস’। আসলে কি বিষয়টি হাদিসে আছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত বিষয়টি হাদিসে রয়েছে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল (সা.) বলেন-

لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق

কোনো পুণ্যকাজকে নগণ্য ভেবো না। যদিও তা তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করার মতো নেক কাজ হোক। [সহিহ মুসলিম, হাদিস: ২৬২৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19352&preview=true