তালাকের শর্ত রহিত করা যাবে কি
প্রশ্ন (৮৩৩৪) : এক ব্যক্তি তার স্ত্রীকে রাগ করে বলে তুমি যদি কখনো অমুকের বাড়িতে যাও তাহলে তুমি তালাক। এরপর থেকে স্ত্রী আর ঐ বাড়িতে যায় নি। কিন্তু স্বামী এখন তালাকের শর্তটি রহিত করতে চাচ্ছে। এর কোন সুযোগ আছে কি?
প্রশ্ন
এক ব্যক্তি তার স্ত্রীকে রাগ করে বলে তুমি যদি কখনো অমুকের বাড়িতে যাও তাহলে তুমি তালাক। এরপর থেকে স্ত্রী আর ঐ বাড়িতে যায় নি। কিন্তু স্বামী এখন তালাকের শর্তটি রহিত করতে চাচ্ছে। এর কোন সুযোগ আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাকের শর্ত একবার করে ফেললে তা আর বাতিল করা যায় না। তাই স্ত্রী যদি ঐ বাড়িতে যায় তাহলে তার উপর এক তালাকে রজয়ি পতিত হয়ে যাবে। এরপর স্বামী তাকে শুধু দুই তালাক দিতে পারবে। তবে এক তালাক পতিত হওয়ার পর স্ত্রী যদি পরবর্তীতে ঐ বাড়িতে যায় তাহলে আর কোন তালাক পতিত হবে না।
ফাতাওয়া তাতারখানিয়া ৫/৫৪;আদ্দুররুল মুখতার ৩/৩৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:এখানে দেখুন
← পূর্ববর্তী
তালাকের ইদ্দত কোথায় পালন করবে
পরবর্তী →
