ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়া জায়েয আছে কি
প্রশ্ন (৮৫৩২) : আমরা কয়েক বন্ধু মিলে একটু টুর্নামেন্ট ছাড়তে চাচ্ছি। ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এটা কি জায়েয হবে?
প্রশ্ন
আমরা কয়েক বন্ধু মিলে একটু টুর্নামেন্ট ছাড়তে চাচ্ছি। ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এটা কি জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে প্রচলিত টুর্নামেন্টগুলোতে বেশি কিছু সমস্যা থাকে। যেমন জুয়া ইত্যাদি। তাছাড়া এ ধরনের টুর্নামেন্টগুলোতে আরও গর্হিত কাজ হয়। যেমন বিপুল পরিমাণ সময় ও অর্থ অপচয় হয়। এগুলোর পিছনে পড়ে মানুষ নামাজ ত্যাগ করে। তাই এ ধরনের জুয়া সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত হওয়া কিছুতেই জায়েয হবে না।
জামে তিরমিযি, হাদিস: ১৬৩৭; রদ্দুল মুহতার ৬/৪০২; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/৪৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19838&preview=true