কাল তোমাকে মুক্তি দিব বললে তালাক হবে কি
প্রশ্ন (৮৭৬৫) : আমার স্বামীর সাথে গতকাল ঝগড়া হয়। তখন বলে, কাল তোমাকে মুক্তি দিব। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক হবে কি?
প্রশ্ন
আমার স্বামীর সাথে গতকাল ঝগড়া হয়। তখন বলে, কাল তোমাকে মুক্তি দিব। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুক্তি দিলাম বলার দ্বারা তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। যদি স্বামী উক্ত কথা দ্বারা তালাক পতিত করার নিয়ত করে তাহলে এর দ্বারা এক তালাকে বায়েন পতিত হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
‘আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস: ১]
তবে প্রশ্নোক্ত বক্তব্যটি ভবিষ্যতের কথার অন্তর্ভুক্ত। কাজেই এ কথা বলার দ্বারা তালাক পতিত হয় না।
উল্লেখ্য, ঝগড়ার সময় বা যে কোন সময় কারণ ছাড়া তালাকের আলোচনা করা উচিত নয়। এতে অনেক সময় তালাক পতিত হয়ে যায়। তাই সকলের কর্তব্য হল, এ সংক্রান্ত মাসআলাগুলো আগেই ভালো করে জেনে নেওয়া।
ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ১/৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
আলাদা ব্যবস্থা না করলে স্ত্রী তালাক দিতে বললে স্বামী কী করবে
পরবর্তী →
