বিবাহিতা নারী চুড়ি না পরলে কি অকল্যাণ হয়
প্রশ্ন (৮৮৫৯) : বিবাহিতা নারী চুড়ি না পরলে কি কোনো অকল্যাণ হয়? আমাদের গ্রামে এমন একটি কথা প্রচলিত আছে।
প্রশ্ন
বিবাহিতা নারী চুড়ি না পরলে কি কোনো অকল্যাণ হয়? আমাদের গ্রামে এমন একটি কথা প্রচলিত আছে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এজাতীয় কোনো কথার ভিত্তি শরিয়তে নেই। বরং এগুলো কুসংস্কার। ইসলামি শরিয়ত এ জাতীয় ভ্রান্তিমূলক কথা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ عَدْو‘ى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, রোগে সংক্রমণ নেই। শুভ-অশুভ আলামত বলে কিছু নেই। পেঁচায় অশুভ আলামত নেই এবং সফর মাসে অকল্যাণ নেই।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৭৫৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20530/article-details.html
← পূর্ববর্তী
প্রেগনেন্ট নারীদের উপর সূর্যগ্রহণের কোনো খারাপ প্রভাব আছে কি
পরবর্তী →