Feature
নফল নামাযেও কি সাহু সেজদা আছে
প্রশ্ন (৮৯৪৮) : নফল নামাযে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলেও কি সাহু সেজদা দিতে হবে?
প্রশ্ন
নফল নামাযে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলেও কি সাহু সেজদা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, নফল নামাযেও যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সেজদা দিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ
‘প্রত্যেক ভুলের জন্য দু’টি সেজদা।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৪৮৩]
উক্ত হাদিসে ফরয নফল নামাযে কোনো পার্থক্য করা হয়নি। কাজেই নফল নামাযেও সাহু সেজদা আবশ্যক হতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20708/article-details.html