জুতা পরে নামায পড়া যাবে কি
প্রশ্ন (৯৫২৪) : জুতা পরিধান করে নামায পড়া যাবে কি?
প্রশ্ন
জুতা পরিধান করে নামায পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুতা যদি পবিত্র থাকে তাহলে জুতা পরিধান করে নামায পড়তে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: نَعَمْ
‘আবু মাসলামাহ সাঈদ ইবনে ইয়াযীদ আল-আযদী (রহ.) বলেন, আমি আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করেছিলাম, রাসূল (সা.) কি তাঁর চপ্পল পরে নামাজ আদায় করতেন? তিনি বললেন, হাঁ।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৮৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
গোসল ফরয থাকাবস্থায় সেজদার আয়াত শুনলে সেজদা দিতে হবে কি
পরবর্তী →
