নাক ফুঁটো না করলে কি স্বামীর হায়াত কমে যায়
প্রশ্ন (৯৮৭০) : আমাদের গ্রামে প্রচলিত আছে যে, স্ত্রী নাক ফুঁটো না করলে স্বামীর হায়াত কমে যায়। জানতে চাচ্ছি, এটা কি সঠিক?
প্রশ্ন
আমাদের গ্রামে প্রচলিত আছে যে, স্ত্রী নাক ফুঁটো না করলে স্বামীর হায়াত কমে যায়। জানতে চাচ্ছি, এটা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এজাতীয় কোনো কথার ভিত্তি শরিয়তে নেই। বরং এগুলো কুসংস্কার। ইসলামি শরিয়ত এ জাতীয় ভ্রান্তিমূলক কথা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। হাদিস শরিফে এসেছে,
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, রোগে সংক্রমণ নেই। শুভ-অশুভ আলামত বলে কিছু নেই। পেঁচায় অশুভ আলামত নেই এবং সফর মাসে অকল্যাণ নেই।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৭৫৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22576/article-details.html
← পূর্ববর্তী
দুষ্টামি করে কুফরি কথা বললে ঈমান থাকবে কি
পরবর্তী →