কুরআন তেলাওয়াতের আদব ও কুরআন মুখস্থ করা

যিনি কুরআন মুখস্থ করেছেন তিনি কি সর্বাবস্থায় কল্যাণপ্রাপ্ত

প্রশ্ন (২৫৪৯) : আল্লাহ তাআলা যে ব্যক্তিকে কুরআন মুখস্থ করার তাওফিক দিয়েছেন, সে শরিয়তের বিধি বিধান পালন না করলেও কি সর্বাবস্থায় কল্যাণপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে?

ক্যাসেট প্লেয়ারে কুরআন বাজালে তা শুনতে হবে কি

প্রশ্ন (২৫৩৬) : আমি শুনেছি, কুরআন তেলাওয়াত চলা অবস্থায় মনোযোগ সহকারে তা শ্রবণ করা আবশ্যক। আমার প্রশ্ন হল, যদি ক্যাসেট প্লেয়ারে কুরআন চালানো হয় তাহলেও কি মনোযোগসহকারে শ্রবণ করা আবশ্যক?

কুরআন মুখস্থ পড়লে কি সওয়াব কম হয়

প্রশ্ন (২৫৩৩) : আমি একটি বইয়ে পড়েছি, কুরআন দেখে পড়লে সওয়াব বেশি। আর মুখস্থ পড়লে সওয়াব কম। আমার জানার বিষয় হল, এই বিষয়টি কি সঠিক? কুরআন মুখস্থ পড়লে কি সওয়াব কম হবে?

কুরআন মাজিদ ট্রাঙ্কে রেখে খাটের নিচে রাখলে গুনাহ হবে কি

প্রশ্ন (২৪৯৯) : আমাদের ঘরে অনেকগুলো কুরআন শরিফ রয়েছে। কয়েকটি আমাদের প্রয়োজন হয় না। তাই সেগুলোতে গিলাফ লাগিয়ে ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছি। আর ট্রাঙ্কটি রেখেছি খাটের নিচে। এতে কি আমাদের গুনাহ হয়েছে?

কুরআন মাজিদ তেলাওয়াতের সময় সালামের উত্তর নেওয়া কি জরুরি

প্রশ্ন (২১৮২) : আমি এক মসজিদের মুআজ্জিন। গত রমজানে আমাদের মসজিদের হাফেজ সাহেবকে কুরআন মাজিদ তেলোয়াতরত অবস্থায় সালাম দিই। কিন্তু তিনি সালামের উত্তর দেননি। পরবর্তীতে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুরআন মাজীদ তেলাওয়াতরত অবস্থায় সালাম দিলে সালামের জ‌ওয়াব দেয়া ওয়াজিব নয়। জানতে চাই, তার কথাটি কি সঠিক?

কোরআন তেলাওয়াতের সময় রাসূল (সা.)-এর নাম শুনলে বা পড়লে কী করবে

প্রশ্ন (২১৫৪) : কোরআন শরিফ তেলাওয়াত করার সময় যদি রাসূল (সা.)-এর নাম শুনে কিংবা তেলাওয়াতের মাঝে তার নাম আসে তাহলে কি তেলাওয়াত বন্ধ করে দুরুদ শরিফ পড়বে না তেলাওয়াত চালিয়ে যাবে?

কুরআন তেলাওয়াতের সময় আজান দিলে কী করবে

প্রশ্ন (১৮৮৪) : অনেক সময় এমন হয় যে, কুরআন তেলাওয়াত করা অবস্থায় আজান হয়ে যায়। প্রশ্ন হলো, এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কি তেলাওয়াত চালিয়ে যাব, নাকি আজানের জবাব দিব?

গোসল ফরজ থাকা অবস্থায় কুরআন পড়ে ফেললে কী করতে হবে

প্রশ্ন (১৮৪৪) : আমি একবার গোসল ফরজ থাকা অবস্থায় ভুলে কুরআন মাজিদ পড়ে ফেলি। এজন্য আমি খুব অনুতপ্ত। প্রশ্ন হলো, এক্ষেত্রে শরিয়তের দৃষ্টিতে আমার করণীয় কী?

বাচ্চাদেরকে অজু ছাড়া কুরআন মাজিদ ধরতে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৬২) : আমি যখন কুরআন মাজিদ পড়ি তখন আমার ২ বছরের বাচ্চা কুরআন মাজিদ ধরতে চায়। প্রশ্ন হলো, অজু ছাড়া তাকে কুরআন মাজিদ ধরতে দেওয়া যাবে কি?

কুরআন হাত থেকে পড়ে গেলে কি সদকা করতে হয়

প্রশ্ন (১৬৩০) : একদিন আমার হাত থেকে অনিচ্ছাকৃত কুরআন শরিফ পড়ে যায়। তখন আমার নানি বললেন, কুরআন শরিফ ওজন করে সেই পরিমাণ চাল সদকা করে দিতে। প্রশ্ন হল এ ব্যাপারে শরিয়তের বিধান কী?