সালাত বা নামাজ

জামাতে তিন ফিট দূরত্বে দাঁড়ানো জায়েয হবে কি

প্রশ্ন (২৭২৮) : বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকারের আইন হল, জামাতে একজন আরেকজন থেকে তিন ফিট দূরে দাঁড়াবে। এভাবে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

মসজিদের সিঁড়ির নিচে আতর-টুপির দোকান দেওয়া যাবে কি

প্রশ্ন (২৭০৭) : আমাদের এলাকায় যে মসজিদ রয়েছে তার সিঁড়ির নিচে অনেক জায়গা রয়েছে। আমি মসজিদ কমিটিকে প্রস্তাব দিয়েছি যে, যদি এই জায়গায় একটি দোকান বানিয়ে আমাকে ভাড়া দেওয়া হয় তাহলে আমি আতর-টুপি ইত্যাদির ব্যবসা করব। পাশাপাশি মসজিদেরও সেখান থেকে ভাড়ার মাধ্যমে আয় হবে। আমি জানতে চাচ্ছি, এভাবে মসজিদের নিচে দোকান দিয়ে ব্যবসা করা যাবে কি? উল্লেখ্য, দোকান দেওয়া হলে দোকানে যাওয়ার সময় মসজিদের বারান্দা ব্যবহার করতে হবে।

মদ কি নাপাক

প্রশ্ন (২৬৭৯) : আমি কানাডায় একটি বারে ওয়েটার হিসেবে কর্মরত। এখানে কখনো কখনো আমাকে মদ পরিবেশন করতে হয়। মদ পরিবেশন করতে গিয়ে মাঝে মাঝে তা জামায় লেগে যায়। আমার প্রশ্ন হল, সেই জামা নিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?

মাস্ক দিয়ে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (২৬৭৬) : বর্তমানে এই করোনাকালে মানুষের মাঝে মাস্কের ব্যাপক প্রচলন রয়েছে। আমি চাচ্ছি, এ বছর কিছু মাস্ক ক্রয় করে সেগুলো যাকাত হিসেবে দান করব। আমার প্রশ্ন হল, যাকাত হিসেবে মাস্ক দেওয়া যাবে কি? দিলে যাকাত আদায় হবে কি?

গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (২৬৫৬) : কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম। সেখানে মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখলাম কিছু লোক গামছা গায়ে দিয়ে নামাজ পড়ছে। এ বিষয়ে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সমস্যা নেই। তাদের নামাজ হয়ে যাবে। আমার প্রশ্ন হল, এভাবে গামছা গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে?

আজানের দোয়ার শেষ অংশটি কি সহিহ সনদে বর্ণিত

প্রশ্ন (২৬৪৯) : আমি সেদিন ইউটিউবে একজন বক্তাকে বলতে শুনলাম, আজানের দোয়ার শেষ অংশ إِنّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ -টি সহিহ সনদে বর্ণিত নেই। তাই আজানের দোয়ায় এই অংশটি পড়া যাবে না। আমি জানতে চাচ্ছি, উক্ত অংশটি কি আসলেই সহিহ সনদে বর্ণিত নেই?

নামাজ ছুটে যাওয়ার আশংকায় স্বামীকে সহবাসে বাধা দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৩৮) : আমার স্বামীর ঘুম খুব গভীর। যে দিন তিনি আমার সাথে সহবাস করেন, সে দিন ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না। আমার প্রশ্ন হল, নামাজ ছুটে যাওয়ার আশংকায় আমি তাকে রাতের বেলা সহবাসে বাধা দিতে পারব কি?

স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব নিরসনে কোনো নামাজ আছে কি

প্রশ্ন (২৬৩২) : আমি একটি বইয়ে পড়েছি, স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হলে তা নিরসনের জন্য দুই রাকাত নামাজ পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতেহা পড়ে সাতবার عَسَى اللَّهُ أَن يَجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِينَ عَادَيْتُم مِّنْهُم مَّوَدَّةً ۚ وَاللَّهُ قَدِيرٌ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ এই আয়াত পড়তে হবে। প্রশ্ন হল, শরিয়তে কি এমন কোনো নামাজের প্রমাণ আছে?

নামাজীর সামনে থেকে সুতরা টেনে অন্য নামাজীর সামনে দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬১৮) : কখনো কখনো দেখা যায় যে, এক ব্যক্তি নামাজ পড়ছে এবং তার সামনে সুতরা রয়েছে। কিন্তু পাশে অন্য ব্যক্তি নামাজ পড়লেও তার সামনে সুতরা থাকে না। এমতাবস্থায় তার সামনে দিয়ে অতিক্রম করার জন্য নামাজী ব্যক্তির সামনে থেকে সুতরা এনে তার সামনে দেওয়া যাবে কি?

তারাবিহ নামাজে রুকু-সেজদা দ্রুত আদায় করা যাবে কি

প্রশ্ন (২৬১৬) : অনেক মসজিদে দেখা যায় তারাবিহ নামাজ খুব দ্রুত আদায় করে। সে হিসেবে রুকু-সেজদাও অনেক দ্রুত আদায় করে। আমি জানতে চাচ্ছি, এভাবে দ্রুত রুকু-সেজদা আদায় করলে কি নামাজ আদায় হবে?

জানাযার নামাজের কাতার বেজোড় করা কি জরুরি

প্রশ্ন (২৫৫৮) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি জানাযার নামাজের সময় এলাকার একজন মেম্বার বলেন, জানাযার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। তখন তিনি উপস্থিত লোকদেরকে নিয়ে কাতার সংখ্যা বেজোড় বানিয়ে নামাজ আদায় করেন। আমার প্রশ্ন হল, জানাযার নামাজে কাতার সংখ্যা বেজোড় হওয়া কি জরুরি? বেজোড় না হলে কি নামাজ হবে না?

গলা পরিষ্কার করার জন্য নামজে কাশি দেওয়া যাবে কি

প্রশ্ন (২৫১৯) : আমি একজন ইমাম। আমার গলায় মাঝে মাঝে কফ জমে। তাই নামাজে দাড়ালে স্পষ্ট করে কেরাত পড়ার জন্য কখনো কখনো বারবার কাশি দিয়ে গলা পরিষ্কার করা লাগে। আমি জানতে চাচ্ছি, এ কারণে কি আমার নামাজের কোন ক্ষতি হবে?

বিতির নামাজ ছুটে গেলে কখন কাযা করবে

প্রশ্ন (২৫১৬) : কারও যদি কোন কারণে বিতির নামাজ ছুটে যায় তাহলে সে নামাজটি কখন কাযা করবে? এটি কি রাতের বেলাই কাযা করতে হবে নাকি দিনের বেলায়ও করতে পারবে?

অজু করতে গেলে জানাযার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা করলে কী করবে

প্রশ্ন (২৫০৭) : কারও যদি অজু না থাকে এমতাবস্থায় কোন জানাযার নামাজ পড়তে দেখে এবং অজু করতে গেলে জানাযার নামাজ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে কি সে তায়াম্মুম করতে পারবে?

আযানের পর দরুদ পাঠের বিষয়টি কি হাদিস দ্বারা প্রমাণিত

প্রশ্ন (২৫০৪) : আমি সাধারণত আযানের পর আযানের জবাব দিয়ে থাকি এবং বিভিন্ন টিভি চ্যানেলেও দেখি, আযানের পর আযানানের জবাব প্রদান করা হয়। কিন্তু কয়েক দিন পূর্বে আমার এক বন্ধু বলল, আযানের পর প্রথমে দুরুদ পড়তে হয়। কিন্তু আমার বন্ধু আমাকে কোন রেফারেন্স দিতে পারে নি। আমি জানতে চাচ্ছি, তার কথাটি সঠিক কি না? সঠিক হয়ে থাকলে এটার রেফারেন্স কী?