সালাত বা নামাজ

ইস্তেখারার নামাজে اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ কি বারবার পাঠ করতে হবে

প্রশ্ন (৫৮৭৭) : ইস্তেখারার নামাজে সূরা ফাতেহা পড়ার সময় اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ- আয়াতটি কি বারবার পাঠ করতে হয়? এই পদ্ধতিটি কি হাদিসে বর্ণিত হয়েছে?

অসুস্থ ব্যক্তির নামাজ অন্যরা আদায় করলে হবে কি

প্রশ্ন (৫৮৬৯) : আমার দাদা মুমূর্ষু অবস্থায় আছেন। নামাজ পড়তে সক্ষম নন। জানতে চাচ্ছি, আমরা যদি তার নামাজগুলো আদায় করে দেই তাহলে তা তার পক্ষ থেকে আদায় হবে কি?

অজু ছুটে গেলে কাতারের সামনে দিয়ে কি যাওয়া যাবে কি

প্রশ্ন (৫৮৬৩) : নামাজরত অবস্থায় যদি কারো অজু ছুটে যায় তাহলে সে কাতারের সামনে দিয়ে অজু করতে যেতে পারবে কি? এতে কি কাতারের সামনে দিয়ে যাওয়ার গুনাহ হবে?

বাম দিকে সালাম ফিরালে নামাজ হবে কি

প্রশ্ন (৫৮৩৪) : কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ছিলাম। নামাজে অন্যমনস্ক থাকায় সালাম ফিরানোর সময় আগে বাম দিকে সালাম ফিরাই। এরপর ডান দিকে সালাম ফিরাই। জানতে চাচ্ছি, এতে কি আমার নামাজের কোনো ক্ষতি হয়েছে?

প্রার্থীর ছবিযুক্ত টি-শার্ট পরে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৮২৮) : সামনে নির্বাচন। আমার বাবা নির্বাচনে দাঁড়িয়েছেন। তার ছবি দিয়ে প্রচারণার জন্য টি-শার্ট বানানো হয়েছে। জানতে চাচ্ছি, সেগুলো পরিধান করে নামাজ পড়া যাবে কি?

পাগড়ির প্যাঁচের উপর সেজদা দিলে নামাজ হবে কি

প্রশ্ন (৫৮২৬) : কিছু লোককে দেখা যায়, তারা কপাল ঢেকে পাগড়ি পরিধান করে এবং পাগড়ির প্যাঁচের উপরই সেজদা করে। জানতে চাচ্ছি, এভাবে পাগড়ির প্যাঁচের উপর সেজদা করলে নামাজ হবে কি?

নামাজে দরূদ পাঠ করা কি আবশ্যক

প্রশ্ন (৫৮২০) : আমি একবার ট্রেনষ্টেশনে নামাজ পড়ছিলাম। শেষ বৈঠকে ট্রেন ছেড়ে দেওয়ার আওয়াজ পেয়ে শুধু তাশাহুদ পাঠ করেই সালাম ফিরিয়ে ট্রেন ধরি। পরবর্তীতে মনে খটকা লাগে যে, দরূদ না পড়ার কারণে কি আমার সেদিনের নামাজ নষ্ট হয়ে গিয়েছিল কিনা। প্রশ্ন হল, দরূদ পাঠ করা কি জরুরি?

তৃতীয় রাকাতে উচ্চস্বরে ফাতিহা পাঠ করলে সাহু সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৫৮১৪) : কিছুদিন আগে আমি এশার নামাজ পড়তে গিয়ে ভুলে তৃতীয় রাকাতে উচ্চস্বরে সূরা ফাতিহা পাঠ করে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার উপর সাহু সেজদা আবশ্যক হয়েছিল? উল্লেখ্য, আমি সেদিন সাহু সেজদা করিনি।

ওযরবশত মসজিদে মোবাইল চার্জ দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫৮০১) : আমি একবার দুর্গম এলাকায় ভ্রমনে যাই। সেখানে হঠাৎ মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। আশে পাশে কোথাও চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকায় সেখানের এক মসজিদে বাধ্য হয়ে মোবাইল চার্জ দেই। জানতে চাচ্ছি, বাধ্য হয়ে মসজিদে মোবাইল চার্জ দিলে গুনাহ হবে কি?