নারীরা জামাত করতে পারবে কি
প্রশ্ন (৩৯৫৪) : কিছুদিন আগে আমি আমার পরিবারের সদস্যদের সাথে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে নামাজের সময় হয়ে যাওয়ার কারণে পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে চলে যায়। নারী সদস্যদের নিয়ে আমি সেখানে জামাতে নামাজ পড়তে চাইলে একজন বলেন, শুধু নারীদের জামাত মাকরূহ। জানতে চাচ্ছি, শুধু নারীদের জন্য জামাত করা কি মাকরূহ?