সালাত বা নামাজ

সুন্নত পড়া অবস্থায় ফরজ শুরু হলে কী করবে

প্রশ্ন (৩১২২) : আমি একদিন যোহরের সুন্নত পড়া অবস্থায় যোহরের ফরজের জামাত শুরু হয়ে যায়। সে অবস্থায় করণীয় নির্ধারণ করতে না পেরে আমি দুই রাকাত পড়ে ফরজ নামাজে শরিক হয়ে যাই। জানতে চাচ্ছি, ঐ অবস্থায় করণীয় কী ছিল?

প্রথম বৈঠকে দরূদ পড়ে ফেললে নামাজ হবে কি

প্রশ্ন (৩১১৩) : আমি একবার যোহরের ফরজ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পড় ভুলে দরূদ পড়ে ফেলি। পরবর্তীতে করণীয় নির্ধারণ করতে না পেরে নামাজ শেষে সাহু সেজদা দিয়ে দেই। এখন আমি জানতে চাচ্ছি, আমর সেদিনের নামাজটি কি হয়েছিল?

ইমাম অপবিত্র অবস্থায় থাকলে মুসল্লীদের নামাজ হবে কি

প্রশ্ন (৩১০২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব অপবিত্র অবস্থায় যোহরের নামাজ পড়ান। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর তার স্মরণ হয় যে, তিনি অপবিত্র অবস্থায় নামাজ পড়িয়েছেন। প্রশ্ন হল, আমাদের সেদিনের নামাজ কি কাজা করে নিতে হবে? মুসল্লীদের এক গ্রুপ বলছেন যে, কাজা না করলেও চলবে। অতিসত্ত্বর উত্তর জানিয়ে বাধিত করবেন।

ইমামকে সাহু সেজদা দিতে দেখলে মাসবুক কী করবে

প্রশ্ন (৩০৯৭) : আমার বন্ধু একবার এশার নামাজে মাসবুক হয়। সে তার ছুটে যাওয়া রাকাতের জন্য দাঁড়ানোর পর ইমাম সাহেব সাহু সেজদায় চলে যান। আমার বন্ধু ইমামের সাথে সেজদায় না গিয়ে তার বাকি নামাজ পূর্ণ করে। জানতে চাচ্ছি, তার সেদিনের নামাজ কি হয়েছিল? সে অবস্থায় তার করণীয় কী ছিল?

রুগ্ন অবস্থায় শুয়ে নামাজ পড়ার পদ্ধতি কী

প্রশ্ন (৩০৫৮) : প্রেগনেন্ট অবস্থায় কোমর ব্যথার কারণে কোনো নারী যদি দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে না পারে, তাহলে শুয়ে নামাজ পড়ার ক্ষেত্রে মাথা ও পা কোন দিকে থাকবে?

ঘরে কীভাবে ঈদের নামাজ পড়ব

প্রশ্ন (৩০৫৪) : অধিকাংশ দেশেই লক ডাউন চলছে। উলামায়ে কেরামগণ ঘরে নামাজ পড়ার কথা বলছেন। উলামাদের নিকট তো ঈদের নামাজের খুতবা শোনা ওয়াজিব। সে হিসেবে আমরা ঘরে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে কিভাবে খুতবার ব্যবস্থা করতে পারি?