আযানের পরের দোয়া পড়ার সময় কি হাত তুলতে হয়
প্রশ্ন (২০০১) : আমি একবার তাবলীগের সফরে এক প্রত্যন্ত অঞ্চলে যাই। সেখানে গিয়ে দেখি যে, অধিকাংশ মানুষ দ্বীনদার নয়। অল্প কিছু মানুষ দ্বীনদার। এদের কয়েকজনকে দেখলাম, আযানের পরের দোয়া পড়ার সময় হাত তুলে দোয়া পড়ে। আমি তাদেরকে নিষেধ করি। কিন্তু এক জন ছাড়া আর কেউ হাত ছাড়তে রাজি হয়নি। তারা বলে: তাদের পীর সাহেব নাকি এভাবে শিখিয়েছেন। এ ব্যাপারে আসলে শরিয়তের বিধান কী?