সালাত ভঙ্গের কারণসূহ

তিন আয়াত পড়ে ফেললে কি নামায ভাঙ্গবে না

প্রশ্ন (৮৯৪৭) : কেউ যদি নামাযে তিন আয়াত পরিমাণ কেরাত পড়ে ফেলে তারপর কেরাতে এমন ভুল করে, যার দরূন অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলেও কি নামায ভাঙ্গবে না? আমাদের মসজিদে এ বিষয়টি নিয়ে মতভেদ হচ্ছে।

সূরা ফাতিহার পরিবর্তে তাশাহুদ পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (৮৬৪২) : কিছুদিন আগে মাগরিবের নামাজ পড়া অবস্থায় সূরা ফাতিহার পরিবর্তে তাশাহুদ পড়ে ফেলি। নামাজ শেষে সাহু সেজদা দিতে ভুলে যাই। জানতে চাচ্ছি, আমার নামাজ হয়েছিল কি?

নামাজের পর হাতে চুন দেখলে নামাজ হবে কি

প্রশ্ন (৭৭৫৪) : নামাজ পড়ার পর দেখতে পেলাম, আমার হাতে চুন লেগে আছে। আমি নামাজের আগে পান খেয়েছিলাম এবং নামাজের পূর্বে ওজু করেছিলাম। সম্ভবত পান খাওয়ার সময় থেকেই চুন লেগে ছিল। এখন আমার ওজু নামাজ কি হয়েছে?

চতুর্থ রাকাতে না বসলে কি নামাজ নষ্ট হয়ে যায়

প্রশ্ন (৬৮১০) : আমরা তিন বন্ধু একসাথে নামাজ পড়ছিলাম। এক বন্ধু ইমামতি করে। ইমাম সাহেব চতুর্থ রাকাতে ভুলে বসেনি। সে মনে করেছিলেন, এটা তৃতীয় রাকাত। পরে পঞ্চম রাকাতে গিয়ে মনে পড়ায় বসে সালাম ফিরিয়েছে এবং সাহু সেজদা দিয়েছে। আমাদের নামাজ কি হয়েছে?

নামাজরত অবস্থায় পকেটে হাত দিয়ে মোবাইল চেক করা যাবে কি

প্রশ্ন (৬৪১৯) : নামাজরত অবস্থায় অনেক সময় এমন হয়, পকেটের দিকে হাত চলে যায়। পকেটের উপর দিয়ে চেক করে দেখি মোবাইল পকেটে আছে কিনা। এভাবে পকেট চেক করলে নামাজ ভেঙ্গে যাবে কি?

ভুলবশত ইমামের ভুল ধরলে নামাজ হবে কি

প্রশ্ন (৬৩৩৩) : কিছুদিন আগে এশার জামাতে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বৈঠক থেকে উঠার সময় এক ব্যক্তি ভুলবশত ইমাম সাহেবকে লোকমা দেয়। সে মনে করেছিল চার রাকাত হয়ে গিয়েছে। তাই এ কাজ করেছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির নামাজ কি শুদ্ধ হয়েছিল?